ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামাজিক নিরাপত্তা খাতের উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে ৯০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক।
সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ রোববার তার কার্যালয়ে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি জিয়ান ঝুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান।
মন্ত্রী বলেন,"বিশ্বব্যাংক সামাজিক নিরাপত্তা খাতের জন্য আরো ৯০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেয়ার প্রতিশ্র"তি দিয়েছে। এতিম, ভবঘুরে ও প্রতিবন্ধীসহ দরিদ্র ও অতি দরিদ্র মানুষের কল্যাণে এ অর্থ ব্যয় হবে। ফলে এ খাতে আরো উন্নত সেবা দেওয়া সম্ভব হবে।"
তিনি আরো জানান, সরকার এ অর্থ দিয়ে বাতিল বা বন্ধ হওয়া প্রকল্পগুলো আবারো চালুর উদ্যোগ নেবে। একইসঙ্গে নতুন নতুন প্রকল্পও হাতে নেয়া হবে।
বিশ্বব্যাংক প্রতিনিধি জিয়ান ঝু জানান, বিশ্বব্যাংক বাংলাদেশের সামাজিক নিরাপত্তা খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ বছর সামাজিক নিরাপত্তা খাতে আরো ৯০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কীভাবে এ অর্থ ব্যয় হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
অসএইডের আবাসিক প্রতিনিধি নিডা টাইরেন এসময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১২৪ঘ.
bdnews24