২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে গৃহবধু, বাগেরহাটে ভ্যানচালক ও বেনাপোলে যুবলীগ নেতা খুন

নাটোরে রুনা আক্তার (২৪) নামে এক অন্ত:সত্ত্বা গৃহবধুকে নির্যাতন করে হত্যা করার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে শহরের ভবানীগঞ্জ মহল্লায় সংঘটিত এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ রুনার শ্বশুরকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 11:43 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরে রুনা আক্তার (২৪) নামে এক অন্ত:সত্ত্বা গৃহবধুকে নির্যাতন করে হত্যা করার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে শহরের ভবানীগঞ্জ মহল্লায় সংঘটিত এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ রুনার শ্বশুরকে গ্রেপ্তার করেছে। রোববার সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পিলজংগ ইউনিয়নের মহিষ প্রজনন খামারের সামনের রাস্তা থেকে জাকারিয়া বেহারা (১৭) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। জাকারিয়া রামপাল সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের জাহাঙ্গীর বেহারার ছেলে। যশোরের শার্শা উপজেলায় শওকত আলী (৩০) নামে এক যুবলীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে তাকে হত্যার পরপরই দুর্বৃত্তরা সীমান্তবর্তী ধান্যখোলা প্রাইমারি স্কুল মাঠে লাশ ফেলে পালিয়ে যায়। শওকত উপজেলার ধান্যখোলা গ্রামের আবেদ আলীর ছেলে এবং ধান্যখোলা ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: নাটোর: নিহত রুনার কানে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি আট মাসের অন্ত:সত্ত্বা ছিলেন বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ হোসেন জানিয়েছেন। তিনি জানান, রোববার সকালে রুনার স্বামী রুবেলের পরে লোকজন গোপনে লাশ দাফন করতে গেলে পুলিশ লাশ আটক করে এবং ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওয়ার্কশপ শ্রমিক রুবেল পালিয়ে গেলেও এলাকাবাসীর হাতে আটক তার বাবা শাহেদ আলী সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে নাটোর থানায় হত্যা মামলা হয়েছে। স্বামী ও শ্বশুরের নির্যাতনে রুনা মারা গেছে বলে তার বাবা মকবুল হোসেন মন্টু মামলার এজাহারে উল্লেখ করেছেন। বাগেরহাট: স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ ভ্যানচালক জাকারিয়ার লাশ উদ্ধার করে। বাগেরহাট সদর হাসপাতালে ময়না তদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল বারী চৌধুরী। তিনি জানান, লাশের গলায় লুঙ্গি পেচানো ছিল। তার গলায় আঘাতের চিহ্নও রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে জাকারিয়ার মা শরীফা বেগম ফকিরহাট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। বেনাপোল: শনিবার রাতে বেনাপোল থেকে বাড়ি ফেরার সময় একদল দুর্বৃত্তরা যুবলীগ শওকতকে ধরে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার পর ধান্যখোলা প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে ফেলে যায়। নিহতের শরীরের সব জায়গায় হাতুড়ির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান বেনাপোল বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৯ ঘ.