২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে'

চট্টগ্রাম সরকারি কলেজের ক্যাম্পাসে তাদের আর দেখা যাবে না। আড্ডা হবে না সহপাঠিদের সঙ্গে। কিংবা বনভোজনেও যাওয়া হবে না কোথাও তাদের। বন্ধুরা ভিড়ের ভেতর খুঁজে ফিরবে। কিন্তু ফারজানা, শান্তা, সানি, পাপড়ি, হাসানকে আর খুঁজে পাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2009, 03:44 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম সরকারি কলেজের ক্যাম্পাসে তাদের আর দেখা যাবে না। আড্ডা হবে না সহপাঠিদের সঙ্গে। কিংবা বনভোজনেও যাওয়া হবে না কোথাও তাদের। বন্ধুরা ভিড়ের ভেতর খুঁজে ফিরবে। কিন্তু ফারজানা, শান্তা, সানি, পাপড়ি, হাসানকে আর খুঁজে পাবে না। শান্তা, সানিদের সঙ্গে সহপাঠি রেশমা সুলতানা দীপা হারিয়েছেন তার মা-বাবাকে। বাবা-মা, ছোট দুই ভাইকে নিয়ে বনভোজনে বান্দরবান গিয়েছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের অর্থনীতি প্রথম বর্ষের ছাত্রী দীপা। বিভাগের এ বার্ষিক বনভোজনে বান্দরবানের পর্যটন কেন্দ্র মেঘলা, স্বর্ণ মন্দির ঘুরে-ফিরে দেখে ঘরে ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। মারা যায় ছয় সহপাঠি আর তার মা-বাবা। তারা সবাই একই বাসে ছিলেন। দীপাও আহত হয়েছেন। তবে বেঁেচ গেছে তার ছোট ভাই ফাহাদ হোসেন রিতু ও চাচাতো ভাই রবিউল হোসেন সুজন। দুর্ঘটনার পর জ্ঞান হারানো দীপা জানতেন না তার বাবা ও মা আর নেই। বৃহস্পতিবার রাতে বান্দরবান থেকে ফেরার পথে জেলা শহরের কাছে মানুর টেক এলাকায় দীপাদের বহনকারী বাসটি ৩০০ ফুট গভীর পাহাড়ি খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে বান্দরবান হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতেই ছয় শিক্ষার্থীর মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে এবং হাসপাতালে মারা যান দুজন। এক ছাত্রীকে খুঁজে পাওয়া যায়নি এখন পর্যন্ত। আহত দীপাকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। শুক্রবার সকালে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয় মা-বাবাকে শেষবারের মতো দেখার জন্য। নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার বাসায় সে সময় হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরে দুজনকে দাফনের জন্য নেওয়া হয় বোয়ালখালী উপজেলার বেঙ্গুরায় নিজ বাড়িতে। বাসায় গিয়ে দেখা যায়, কারও সঙ্গে কথা বলছেন না দীপা। চোখের জলও শুকিয়ে গেছে। কান্না নেই। দীপার খালা সাহারা সুলতানা সাংবাদিকদের জানান, গত কোরবানীর ঈদে দীপার কুয়েত প্রবাসী পিতা সিদ্দিক হোসেন দেশে এসেছিলেন। আগামী ২২ ফেব্র"য়ারি তার আবার কুয়েত চলে যাওয়ার কথা ছিল। দুর্ঘটনা কবলিত বাসে থাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন প্রথম বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন মুন্না শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাসটি একটি ঢালের মাথায় ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং খাদে পড়ে যায়। তারপর আর কিছু মনে নেই।" বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে আহত শিক্ষার্থী কপিল বড়