ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার পরের সব সরকারেরই দুর্নীতির বিবরণী প্রকাশ করতে একটি শক্তিশালী কমিশন গঠনের আহবান জানিয়েছেন বিএনপির সহ-সভাপতি এম কে আনোয়ার।
তিনি বলেন, স্বাধীনতা পর থেকে এ পর্যন্ত সব দুর্নীতির বিবরণী প্রকাশে একটি শক্তিশালী কমিশন গঠন করা হলে জাতির কাছে 'প্রকৃত সত্য' উন্মোচিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বিগত তত্ত্বাবধায়ক ও বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের প্রয়োজনীয়তার পে যে মন্তব্য করেছেন তার জবাবে বিএনপির জ্যেষ্ঠ নেতাটি এ আহবান জানান।
শুক্রবার সকালে এলিফ্যান্ট রোডে নিজের বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম কে আনোয়ার বলেন,'' প্রধানমন্ত্রী বিগত জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের [প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে ] সংসদে যে বক্তব্য দিয়েছেন, তাতে আমার আশঙ্কা হচ্ছে তিনি একটি রাজনৈতিক দলকে নিপীড়ন করতে চান।
"অতীতেও দুর্নীতি দমনে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে কোন সুফল আসেনি। তত্ত্বাবধায়ক সরকারও দুর্নীতি দমনে ব্যর্থ হয়ে রাজনীতিবিদদের দমন করেছেন। বিএনপি দুর্নীতির বিরুদ্ধে।"
দুর্নীতি দমন যেন কোনো দল কিংবা ব্যক্তিকে ল্য করে না হয়, সেদিকে ল্য রাখার পরামর্শ দেন এম কে আনোয়ার। বিএনপি প্রকৃত অর্থে দুর্নীতি দমনে সহযোগিতা করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
সংসদ অধিবেশনে যোগ দিতে নিজ দলের আগ্রহের কথা তিনি জানান।
এ প্রসঙ্গে তিনি বলেন,'' আমরা সংসদ বর্জনের পে নই। আসন পুনর্বিন্যাস নিয়ে যে জটিলতা সৃষ্টি করা হয়েছে, তার সমাধান হলেই বিএনপি সংসদে ফিরে যাবে। কিন্তু প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বিরোধী দলের আসনবিন্যাসের দাবি সর্ম্পকে যে মন্তব্য করেছেন তা দুঃখজনক।
"এখন আমরা বলছি, বিরোধী দলকে তারা কয়টি আসন দিতে চায় তা বলুক। আমরা সংসদে ফিরে যাব। ''
এ প্রসঙ্গে অষ্টম সংসদে বিরোধী দলকে ৬টি নয়, ৮টি আসন দেওয়া হয়েছিলো উল্লেখ করে এম কে আনোয়ার বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময়ে বিরোধী দলকে দেওয়া প্রথম সারির যে আসন সংখ্যা উল্লেখ করেছেন-তা সঠিক নয়। অষ্টম সংসদের আসন বিন্যাসের প্রকৃত তথ্য প্রধানমন্ত্রীর কাছে নেই। আমরা ওই সময় বিরোধী দলকে প্রথম সারিতে ৮টি আসন দিয়েছিলাম।''
তিনি নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে রাষ্ট্রপতির পদমর্যাদা পুনরুদ্ধার হবে। জিল্লুর রহমান ও তিনি বিশ্ববিদ্যালয় জীবনে এক হলের ছাত্র ছিলেন তা-ও উল্লেখ করেন এম কে আনোয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭১২ঘ.
bdnews24