ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে বাধ্যতামূলক অবসরে পাঠানো ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব) মো. রাশেদুল আলমকে সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাশেদুল আলম বাধ্যতামূলক অবসরে যাওয়ার দিন থেকে অর্থাৎ ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর থেকে এ পদোন্নতি প্রাপ্ত হবেন।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় ২০০১ সালের ২৯ নভেম্বর রাশেদুল আলমকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়।
বাধ্যতামূলক অবসরে যাওয়ার আগে রাশেদুল আলম সংস্থাপন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২২০৫ঘ.
bdnews24