২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৯তম বিসিএসের আবেদনপত্র ডিসির দপ্তরে জমা দেওয়া যাবে

নতুন নিয়মে ২৯তম বিসিএসের আবেদনপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসকের দপ্তরে জমা দেওয়া যাবে। সেখান থেকে প্রবেশপত্রও সংগ্রহ করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 11:23 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নতুন নিয়মে ২৯তম বিসিএসের আবেদনপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসকের দপ্তরে জমা দেওয়া যাবে। সেখান থেকে প্রবেশপত্রও সংগ্রহ করা যাবে। বৃহস্পতিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে ২৯ তম বিসিএস নিয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) আয়োজিত এক সেমিনারে এই তথ্য জানান পিএসসি চেয়ারম্যান ড. সা'দত হুসাইনসহ পিএসসির অন্যান্য কর্মকর্তারা। আগামী ১০ মার্চ থেকে ২৯ তম বিসিএসের আবেদন র্ফম বিতরণ শুরু হচ্ছে। ২৬ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। পিএসসি চেয়ারম্যান জানান, নতুন নিয়ম অনুযায়ী ২৬ এপ্রিল পর্যন্ত দেশের প্রত্যেক জেলা প্রশাসকের দপ্তরে আবেদনপত্র গ্রহণ করা হবে। কাগজপত্র যাচাই-বাছাই করে জেলা প্রশাসকের দপ্তর থেকে প্রবেশপত্রও দেওয়া হবে। সময় কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পিএসসি চেয়ারম্যান জানান। সেমিনারে পিএসসির প্রতিনিধি ছাড়াও কয়েকজন জেলা প্রশাসক উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিআর/১৭২৪ঘ.