ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ও একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাতা এ এস মাহমুদের স্মারণে এবটি গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে এ এস মাহমুদ স্মৃতি সংসদ।
বৃহস্পতিবার রাজধানীর বেঙ্গল ফাউন্ডেশনে তার স্মরণে আয়োজিত এক সভায় এই উদ্যোগের কথা ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল আল মাল মুহিত প্রয়াত বন্ধু এ এস মাহমুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন,''দেশের সংবাদপত্র ও ইলেকট্রনিক মাধ্যমের বিকাশে অগ্রপথিক ছিলেন তিনি। ডেইলি স্টার কিংবা একুশে টেলিভিশন -এর মতো প্রতিষ্ঠান গড়ে দ প্রশিতি প্রজন্ম গড়ে তুলেছিলে। আজ তিনি নেই, তবে তার কর্মই তাকে চিরঞ্জীব করেছে, তিনি আছেন, থাকবেন।''
দৃশ্যত বেদনাহত মুহিত বলেন,''এ এস মাহমুদ বাংলাদেশকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কিন্তু তাকেই দেশ ছেড়ে যেতে হলো, যা আমাদের কাছে বেদনাদায়ক।
অর্থমন্ত্রী এ এস মাহমুদের জীবনী গ্রন্থ প্রকাশের জন্য আয়োজকদের প্রতি অনুরোধ জানান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মুস্তফা নুরউ"ল ইসলাম প্রয়াত এ এস মাহমুদের জীবনকর্ম তুলে ধরে বলেন, ''সারাটি জীবন সঠিক কর্মকান্ডে পদচারণা করেছেন তিনি। ব্যতিক্রমী সংগঠক এই মানুষটি কখনো ক্যামেরার সামনে আসেননি। সার্থক সব কাজ করে গেছেন নিরবে।
রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নুরুল হোসেন খান এ এস মাহমুদকে 'নজন্মা' ব্যক্তি হিসেবে অভিহিত করে বলেন,'' র্অর্থনৈতিক সততা এই মানুষটির জীবনের সবচেয়ে বড় পূঁজি ছিল। ছাত্র জীবন থেকে তাকে দেখছি নতুন কিছু সৃষ্টি করার চিন্তা সবসময়ে। কর্মজীবনে সফলও হয়েছেন তিনি।''
আয়োজকদের প থেকে মমতাজ ফারুকী সেবা জানান, শিগগিরই স্মারক গ্রস্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া এ এস মাহমুদের সন্মনে ব্রাক বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্কুলে চেয়ার স্থাপন করা হয়েছে। এছাড়া এ এস মাহমুদের নামে একটি মুক্ত আলোচনার ফোরামও গঠন করা হবে।
অনুষ্ঠানে প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, সাবেক পররাষ্ট্র সচিব মোয়াজ্জেম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, নাট্যকার আতিকুল হক চৌধুরী, নওয়াজেশ আলী খান, এ এস মাহমুদের সহধর্মিনী নীলুফার মাহমুদ, আসমা আব্বাসী প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৫৫২ ঘ.
bdnews24