ঢাকা, ফেব্রয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জিল্লুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন। প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন।
রাষ্ট্রপতির উপ তথ্য সচিব আবুল কালাম আজাদ জানান, বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে। নতুন রাষ্ট্রপতির জন্য বঙ্গভবনও প্রস্তত। সন্ধ্যা সাতটায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বঙ্গভবনের দরবার হলে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি স
bdnews24