২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও নয় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে রদবদল

আরও নয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল করা হয়েছে। তাদের মধ্যে দু'জনকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যাস্ত এবং তিনজনকে নতুন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2009, 03:52 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আরও নয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল করা হয়েছে। তাদের মধ্যে দু'জনকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যাস্ত এবং তিনজনকে নতুন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞপনে একথা বলা হয়। এতে বলা হয়, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যাস্ত দুই ইউএনও হলেন যশোরের মনিরামপুরের মাহাবুব আলম তালুকদার ও ফরিদপুর সদরের মাহাবুবুর রহমান ফারুকী। নতুন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিযুক্ত হয়েছেন সংস্থাপন মন্ত্রনালয়ের ওএসডি সিনিয়র সহকারী সচিব মল্লিক আনোয়ার হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাসান খালেদ ফয়সাল ও অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব আব্দুর রহিম খান। তাদের মধ্যে মল্লিক আনোয়ার হোসেনকে যশোরের মনিরামপুর, হাসান খালেদ ফয়সালকে ফরিদপুরের চর ভদ্রাসন ও আব্দুর রহিম খানকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ইউএনও নিয়োগ করা হয়েছে। এছাড়া হবিগঞ্জের বাহুবলের ইউএনও আব্দুস সাত্তার শেখকে জামালপুর সদর, নীলফামারীর ডোমারের ইউএনও এএসএম মোস্তাফিজুর রহমানকে ময়মনসিংহের ত্রিশাল, ফরিদপুরের চরভদ্রাসনের ইউএনও রহিমা আক্তারকে ফরিদপুর সদর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইউএনও বিধায়ক রায় চৌধুরীকে কুমিল্লার চৌদ্দগ্রামের ইউএনও হিসেবে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএমএ/টিআর/২১৪৯ঘ.