২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাস খাদে পড়ে দুই ভাই নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার দুপুরে বাস খাদে পড়ে দুই সহোদর নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 12:52 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

কুমিল্লা ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম) - কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার দুপুরে বাস খাদে পড়ে দুই সহোদর নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন। নিহতরা হল- চাঁদপুরের কচুয়া উপজেলার বরদৈল গ্রামের মালেকের দুই ছেলে নোমান (১৮) ও মামুন (১৬)। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুপুর পৌনে ২টার দিকে দাউদকান্দি থেকে কুমিল্লাগামী পাপিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস আরেকটি বাসকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় নোমান ও মামুন। আহতদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাতজনকে দাউদকান্দি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ওসি জানান, নিহতদের লাশ তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৬ ঘ.