২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিপোর্ট করতে সদরদপ্তরে বিডিআরের এক সিপাহী

ছুটি শেষে মাহাবুব আলম নামের বিডিআরের এক সদস্য শনিবার বিকেল চারটার দিকে পিলখানার সদরদপ্তরে রিপোর্ট করতে এসেছেন। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তিনি সদরদপ্তরের চার নম্বর গেটে অপেক্ষা করছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 11:43 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম) - ছুটি শেষে মাহাবুব আলম নামের বিডিআরের এক সদস্য শনিবার বিকেল চারটার দিকে পিলখানার সদরদপ্তরে রিপোর্ট করতে এসেছেন। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তিনি সদরদপ্তরের চার নম্বর গেটে অপেক্ষা করছিলেন। সিপাহী মাহাবুব বিডিনিউজ ২৪ ডটকমের সাইদুল ইসলাম তালাতকে জানান, গেটে এসে রিপোর্ট করার কথা জানালে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা তাকে সেখানেই অপেক্ষা করতে বলেন। মাহাবুব আলম বিডিআর ৩৬ ব্যাটেলিয়নের সিপাহী। তার ব্যাচ নম্বর ৫৭০৯০ এবং আইডি নম্বর ০০৮০৯৩। মাহাবুব আরো জানান, ঘটনার দিন সকাল সাড়ে ছয়টার দিকে অসুস্থ হওয়ার পর সাতটায় তিনি বিডিআর হাসপাতালে যান। সেখানে চিকিৎসক নির্দেশনায় তাকে তিনদিন বিশ্রামের পরামর্শ দেন। এরপর সাড়ে আটটার দিকে তিনি সেখান থেকে বেরিয়ে হাজারিবাগে নিজের বাসায় যান। তিনি আরো জানান, টেলিভিশনে বিদ্রোহের ঘটনা দেখে তিনি তার বাসায়ই অবস্থান করেন। সরকারের নির্দেশে রিপোর্ট করতে এসেছেন কি-না, জানতে চাইলে সিপাহী মাহাবুব বলেন, "চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রাম শেষে শনিবার আমার বিডিআর ক্যাম্পে রিপোর্ট করার কথা ছিল।" বিডিনিউজ ২৪ ডটকম/এসআইটি/এজে/জিএনএ/১৭৫২ ঘ.