২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর এলাকায় শনিবার সন্ধ্যায় দুর্ঘটনায় দুই মোটারসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 02:29 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ফেনী, ২৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ ২৪ ডটকম) - ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর এলাকায় শনিবার সন্ধ্যায় দুর্ঘটনায় দুই মোটারসাইকেল আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন হলেন- এমরান (২৫)। তার বাড়ি ছাগলনাইয়া উপজেলার চাঁফগাজী এলাকায়। অপরজনের নাম জানা যায়নি। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আহমদ ভূঁইয়া জানান, রাত ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বেপরোয়াভাবে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী। পুলিশ লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৬ ঘ.