২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

জয়পুরহাট জেলা বিএনপি সাধারণ সম্পাদক তোজাম্মেল হককে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে র‌্যাব। জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 04:12 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

জয়পুরহাট, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোট ডটকম)- জয়পুরহাট জেলা বিএনপি সাধারণ সম্পাদক তোজাম্মেল হককে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে র‌্যাব। জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কমান্ডার মেজর শাহ আলী জানান, গত ২০০৮ সালের ২৬ জুলাই সদর উপজেলার ভানাই কুশলিয়া গ্রামের লুৎফর রহমানের স্ত্রী পারুল বিবি তোজাম্মেল হকের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলার গ্রেপ্তারি পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়। সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি মোজাহার আলী প্রধান জানান, তোজাম্মেল হক জেলা বিএনপির বহি