ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিটিআরসি'র চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঞ্জুরুল আলম মঙ্গলবার পদত্যাগ করেছেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।
মন্ত্রী জানান, বিকেলে তিনি সাবেক মেজর জেনারেল মঞ্জুরুল আলমের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
এদিকে বিকেল সাড়ে তিনটার দিকে মঞ্জুরুল আলম কমিশন কার্যালয়ে কমিশন সদস্যদের সঙ্গে বৈঠক করেন। তিনি কমিশনের কর্মকর্তাদের ডেকে নিয়ে তার পদত্যাগের কথা জানান। এ সময় তিনি দায়িত্বপালনকালে তাকে সহযোগিতার করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
২০০৭ সালের প্রথম দিকে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার তাকে বিটিআরসি'র চেয়ারম্যান পদে নিয়োগ দেয়।
লাইসেন্স প্রদান প্রক্রিয়া পরিচালনায় তাকে নিয়ে বিতর্ক রয়েছে। অনেকের অভিযোগ, লাভজনক লাইসেন্সগুলো দেওয়ার ক্ষেত্রে তিনি তার নিজস্ব নীতিমালা মেনে চলতে ব্যর্থ হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এজে/এএল/ জিএনএ/এইচএ/২৩১৭ ঘ.
bdnews24