ঢাকা ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবুবাজার উত্তরা ব্যাংকের স্টাফদের রান্নাঘরে আগুনে পুড়ে গেছে বিশহাজার টাকার মালামাল। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই দমকল কর্মীরা তা নিয়ন্ত্রনে আনেন।
দমকল এবং বেসামরিক প্রতিরক্ষা দফতরের নিয়ন্ত্রন কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে ব্যাংকের স্টাফদের রান্নাঘরে আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
সদরঘাট দমকল বাহিনীর দু'টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টা ০৫ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনে।
আগুনে বিশ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। এ সময় পাচতলা ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/টিআর/১৫৫২ঘ.
bdnews24