সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে মঙ্গলবার সকালে পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
সদর থানার উপ-পরিদর্শক নুরুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর উজ্জ্বল ময়দার মিলে রংয়ের কাজ করার সময় তিনতলা থেকে পড়ে গিয়ে রংমিস্ত্রি ইকবাল (৩০) ঘটনাস্থলে মারা যায়।"
ইকবালের বাড়ি পার্শ্ববর্তী পুটিয়াবাড়ী গ্রামে।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে গোলচত্বর মোড়ে সকাল ১০টার দিকে মোটর সাইকেল আরোহী আবদুল করিম (৩৮) একটি দাড়ানো ট্রাককে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।"
আবদুল করিমের বাড়ি উল্লাপাড়া উপজেলার বয়ড়া গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩১৫ ঘ.
bdnews24