ঢাকা,ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কেরানীগঞ্জ থানা পুলিশ সোমবার দুপুরে বুড়িগঙ্গা নদী থেকে এক মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে।
কাজী জোহরা খাতুন (৪৫) নামে ওই মহিলা একটি বেসরকারি সংস্থার মাঠ সংগঠক ছিলেন।
কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে খবর পেয়ে পুলিশ বুড়িগঙ্গা নদীর মাদারিপুর গ্রাম সংলগ্ন তীর থেকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করে। লাশের হাত-পা বাধা এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন ছিল।
এক সহকর্মীর বরাত দিয়ে উপ-পরিদর্শক জানান, প্রতিষ্ঠানের কিস্তির টাকা আদায়ের জন্য জোহরা খাতুন কালিন্দি গ্রামে গিয়েছিলেন। সহকর্মী হিরুতুন নেছা জানিয়েছেন বিকেলে পাপ্পু নামে একজনের বাসায় টাকা আদায়কালে জোহরা খাতুনের সঙ্গে মোবাইলে তার কথা হয়।
উপ-পরিদর্শক আরো জানান, চাকরির কারণে জোহরা খাতুনের স্বামী আব্দুল মোতালেব দোহার ডিগ্রী কলেজের বাংলা বিভাগের শিক্ষক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এসকে/২২৫৬ঘ.
bdnews24