দিনাজপুর, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান মন্তব্য করেছেন, ভারতের সেনাবাহিনীকে নির্বিঘ্ন দেশে প্রবেশের সুযোগ দেওয়ার জন্যই এ সরকার দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠনের 'পাঁয়তারা চালাচ্ছে'।
সোমবার দুপুরে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
একটি বিশেষ মিশন নিয়ে এ সরকার ক্ষমতায় এসেছে এ অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতায় এসে তারা এক মাস যেতে না যেতেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে ভারতকে ট্র্যানজিট দেওয়ার উদ্যোগ নিয়েছে।
দেশের জনগণ এই আত্মঘাতী সিদ্ধান্ত কখনই মেনে নেবে না বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা।
বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার নিরাপত্তার দাবিতে দেশব্যাপী গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে নজরুল বলেন, "দেশে সন্ত্রাসী ও জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তার অভাব দেখিয়ে যে মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুধাসদন ছেড়ে যমুনায় উঠেছেন, সেই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা (এসএসএফ সুবিধা) প্রত্যাহার করা হয়েছে।"
নির্ধারিত তিন মাস সময় অতিক্রান্ত হওয়ায় স
bdnews24