ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য মন্ত্রী ফারুক খান বলেছেন, ১৯৮০ সালে স্বাক্ষরিত ইন্দো-বাংলা বাণিজ্য চুক্তির অনুকরণেই সরকার ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। এটি একটি মূল চুক্তি। এ চুক্তির ৮নম্বর ধারা অনুযায়ী দুই দেশ পরস্পরের ভূখণ্ড ব্যবহার করে সড়ক, নৌ ও রেলপথে পণ্য পরিবহন করতে পারবে।
তিনি বলেন, অবশ্য এজন্য উভয় দেশকে পৃথক চুক্তি অথবা প্রোটোকল স্বাক্ষর করতে হবে। আলোচনার মাধ্যমে সেসব বিষয় চূড়ান্ত করার সময় জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করা হবে।
সোমবার ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর শেষে সচিবালয়ে নিজ কার্যালয়ে বাণিজ্য মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। সফররত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী প্রণব মুখার্জী ও বাণিজ্য মন্ত্রী ফারুক খান নিজ নিজ সরকারের পক্ষে ওই চুক্তিতে সই করেন।
বাণজ্য চুক্তি স্বাক্ষর বিষয়ে ফারুক খান বলেন, "১৯৮০ সালে প্রথমবারের মধ্যে মতো ইন্দো-বাংলা বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়। ওই চুক্তির ১৩ নম্বর ধারা অনুযায়ী তিন বছর পরপর তা নবায়ন করতে হয়। ২০০১ সাল পর্যন্ত ওই বিধান অনুসরণ করা হয়েছে। ২০০১ সালে চুক্তির কিছু বিষয় সংশোধণ ও পরিমার্জন করা হয়। সর্বশেষ ২০০৬ সালেও ওই চুক্তি নবায়ন করা হয়। আগামী মার্চ মাসে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। সে আলোকেই এ চুক্তি নবায়ন করা হলো।
বাণিজ্য মন্ত্রী আরো বলেন, "তিন বছর মেয়াদী এ চুক্তির আলোকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য স
bdnews24