২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কান্তজিউ মন্দিরের জমি দখল বন্ধে সরকারের হস্তক্ষেপ দাবি

দিনাজপুরের কান্তজিউ মন্দিরের জমি দখলের অপচেষ্টা অবিলম্বে বন্ধ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে জাতীয় ঐতিহ্য সংরক্ষণ পর্যদ ও পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া বিবৃতিতে তারা এ দাবি জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2009, 10:53 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্রুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের কান্তজিউ মন্দিরের জমি দখলের অপচেষ্টা অবিলম্বে বন্ধ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে জাতীয় ঐতিহ্য সংরক্ষণ পর্যদ ও পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া বিবৃতিতে তারা এ দাবি জানায়। বিবৃতিতে বলা হয়েছে, "একটি প্রাচীন সংস্কৃতিবান জাতি হিসেবে পরিচয় দানকারী প্রতিটি মানুষের জন্যই বিষয়টি অত্যন্ত লজ্জাজনক যে একটি ঐতিহাসিক মন্দিরের জমি গণতান্ত্রিক সরকারসহ সকল সচেতন মহলের চোখের সামনে হীন ব্যক্তিস্বার্থে বেদখল হয়ে যাচ্ছে।" এতে বলা হয়েছে, "কান্তজিউর মন্দিরটি আজ শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিষ্ঠানই নয় বরং ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য এক কথায় অপরিসীম। এই মন্দিরের টেরাকোটা শিল্প বাঙ্গালির অতীত শিল্প নৈপুণ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই মন্দির আমাদের সম্পদ ও আমাদের আত্মপরিচয়।'' বিবৃতিতে আরো বলা হয়েছে, "মন্দিরটির দেবোত্তর সম্পত্তি ষড়যন্ত্রমূলকভাবে দখল করে সেখানে মাদ্রাসা নির্মাণের যে কার্যক্রম চলছে তা কোনো অবস্থাতেই প্রকৃত ধর্মমনস্ক কোনো মহলের কাজ নয়। বরং ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশে সা