জামালপুর, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের সরিষাবাড়িতে রোববার রাতে একটি পাট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " রাত নয়টার দিকে আরামনগর বাজারে ফজল সরকারের পাট গুদামে আগুন লাগে।
তিনি বলেন, "খবর পেয়ে জামালপুর, সরিষাবাড়ি, যমুনা সারকারখানা, মধুপুর ও ধনবাড়ি থেকে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।"
ওসি আবুল কালাম আজাদ বলেন, "আগুনে পুড়ে গুদামের সাড়ে নয় হাজার মণ পাটের প্রায় পুরোটা এবং পাটের বিশাল গুদাম পুড়ে গেছে।"
বিড়ি-সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩১৬ ঘ.
bdnews24