সাভার, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আশুলিয়ার কুড়গাঁও এলাকায় শনিবার গভীর রাতে দুই কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ছয় ধর্ষককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান (১৮), আইয়ুব হোসেন (১৮), জীবন ওরফে খোকন (১৮), রাজা (১৯), জামাল (২১) ও সুজনকে (১৮) আশুলিয়া থনায় সোপর্দ করা হয়েছে।
দুই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এদের একজনের বয়স ১২ এবং অপরজনের ১৩ বছর।
র্যাব-৪ সাভার ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার মধ্যরাতে কুরগাঁও বিশ্বাস গার্মেন্টস কারখানার পিছনের একটি নির্জন মাঠে দুই কিশোরীকে ধর্ষণকালে র্যাবের একটি টহল দল ছয় ধর্ষককে হাতেনাতে গ্রেপ্তার করে।
কিশোরীদের বরাত দিয়ে তিনি বলেন, "ওই যুবকরা অস্ত্রের ভয় দেখিয়ে রাস্তা থেকে তাদের জোরপূর্বক তুলে আনে।"
আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক মো. সজীবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার ছয়জনকে রোববার দুপুরে থানায় সোপর্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৪ ঘ.
bdnews24