২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঞ্চলিক টাস্ক ফোর্সের ব্যাপারে বাউচারের সমর্থন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার প্রস্তাবিত আঞ্চলিক সন্ত্রাসবাদ বিরোধী টাস্ক ফোর্সের ব্যাপারে তার দেশের সমর্থন ব্যক্ত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2009, 12:01 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ৭ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার প্রস্তাবিত আঞ্চলিক সন্ত্রাসবাদ বিরোধী টাস্ক ফোর্সের ব্যাপারে তার দেশের সমর্থন ব্যক্ত করেছেন। শনিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের সঙ্গে বৈঠকের পর ঢাকা সফরররত বাউচার এ মত দেন। রিচার্ড বাউচার দুদিনের সফরে শনিবার ভোরে ঢাকা এসে পৌঁছান। বৈঠকের পর বাউচার সাংবাদিকদের বলেন, "আমি ওই প্রস্তাবটি দেখেছি। এটি একটি আগ্রহোদ্দীপক বিষয়। আমরা এখন এ নিয়ে এ অঞ্চলের অন্য দেশগুলোর প্রতিক্রিয়া দেখতে চাই।" তিনি বলেন, " যুক্তরাষ্ট্র প্রস্তাবিত এই টাস্কফোর্সকে সমর্থনের উপায় খুঁজে দেখবে।" প্রস্তাবিত এই আঞ্চলিক টাস্ক ফোর্সের সমর্থনে বাউচার বলেন, "আমরা সবাই এটি অনুধাবন করি যে, সন্ত্রাসীরা আন্তর্জাতিকভাবে তাদের কার্যক্রম চালানোর চেষ্টা করছে। তাই সেটা ঠেকাতে সবার উচিত হবে সংগঠিত হয়ে পরস্পরকে সহযোগিতা করা।" মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তার দেশ ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, "আমরা বিভিন্ন ধরণের সহযোগিতা দিচ্ছি। ওই সহযোগিতার স