২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট কারাগারে কয়েদীর মৃত্যু

বাগেরহাট কারাগারে শুক্রবার সন্ধ্যায় বাবুল ফরাজী (৫১) নামের সাজাপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 03:38 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

বাগেরহাট, ফেব্রুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --বাগেরহাট কারাগারে শুক্রবার সন্ধ্যায় বাবুল ফরাজী (৫১) নামের সাজাপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে। একটি হত্যা মামলায় ত্রিশ বছরের সাজাপ্রাপ্ত কয়েদী হিসাবে বাবুল ১৯৯২ সাল থেকে বাগেরহাট কারাগারে আটক ছিলো। কারাগারের জেলার এস এম মহিউদ্দিন হায়দার শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবুল ফরাজী বিকালে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নেয়া হয়। সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন বলে তিনি জানান। বাবুল বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার রাজপাটকুলা গ্রামের বাকা ফরাজীর ছেলে। শনিবার তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২০০১ঘ.