২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ৬০

দেশের বিভিন্ন স্থানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একটি শিশুকন্যা মারা গেছে। আহত হয়েছেন ৬০ জন। আমাদের নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল-নওয়াপাড়া সড়কে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে একটি পিকনিকের গাড়ির চাকায় পিষ্ট হয়ে সম্পা মল্লিক নামের একটি শিশু (৩) মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 02:31 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্রুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একটি শিশুকন্যা মারা গেছে। আহত হয়েছেন ৬০ জন। আমাদের নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল-নওয়াপাড়া সড়কে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে একটি পিকনিকের গাড়ির চাকায় পিষ্ট হয়ে সম্পা মল্লিক নামের একটি শিশু (৩) মারা গেছে। নড়াইল সদর থানায় উপ-পরিদর্শক মোঃ মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বনভোজনের বাসটি (ঢাকা-জ-৩২৪৫) খুলনার ফুলতলা থেকে নড়াইলের নিরিবিলি পিকনিক স্পটে যাচ্ছিল। যশোরের অভয়নগর উপজেলার সিঙ্গেডী ইউনিয়নের জয়াখোলা সেতুর কাছে বাসটি সম্পা মল্লিককে (৩) চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। তিনি জানান, সম্পা মল্লিক যশোরের অভয়নগর উপজেলার জয়াখোলা গ্রামের অধিবাসী দেব কুমার মল্লিকের কণ্যা। তিনি আরও বলেন, নড়াইল সদর উপজেলার গোবরা বাজার এলাকায় স্থানীয় লোকজন বাসটি আটক করেন। পরে পুলিশ বাসটিকে সদর থানায় নিয়ে আসে। বাস চালক পালিয়ে গেছেন বলে তিনি জানান। নওগাঁ প্রতিনিধি জানান, জেলার রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি যাত্রীবাহী (ঢাকা মেট্রো-চ-৮৭২৩) বাস উল্টে কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন। পুলিশ জানায়, নওগাঁ থেকে আত্রাই যাওয়ার সময় শুক্রবার বেলা ১১ টার দিকে একটি মটরসাইকেলকে সাইড দিতে গিয়ে রাস্তার ওপর বাসটি উল্টে যায়। আহতদের মধ্যে নরুন্নবি (২৮), মোরশেদ (৩২), ফেন্সী (৩০), জুলেখা (৩২), কামরুজ্জামান (৪৮), ফয়সাল (১৮), বিউটি (৪৫) ও খগেনকে (৫০) রানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। জামালপুর প্রতিনিধি জানান, জেলার দেওয়ানগঞ্জে পিকনিকের বাস উল্টে খাদে পড়ে গেলে ৩০ জন আহত হন। তাদের সবাই ইসলামপুরের ইয়াং স্টার ক্লাবের সদস্য এবং আত্মীয়-স্বজন। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল উদ্দিন জানান, ইসলামপুর থেকে বকশিগঞ্জের লাউচাপড়া পিকনিক স্পটে যাওয়ার সময় শুক্রবার বেলা সাড়ে ১১টায় বাসটি বাছেদপুরের সবুজপুর স্কুলের পাশে একটি খাদে পড়ে যায়। আহতদের মধ্যে চারজনকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্যে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৯৪৫ঘ.