২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ডাকাতি: স্বর্ণালঙ্কারসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

বাগেরহাটে নুরুল আকুঞ্জি নামে এক সাবেক শুল্ক কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার কাড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 01:59 PM

Updated : 07 Jul 2022, 06:40 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে নুরুল আকুঞ্জি নামে এক সাবেক শুল্ক কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার কাড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাউকে গ্রেপ্তার করা যায়নি।

গৃহকর্তা নুরুল আকুঞ্জি সাংবাদিকদের জানান, ভোরে সশস্ত্র একদল মুখোশধারী ডাকাত গ্রিল ভেঙ্গে ঘরে ঢোকে। এ সময় তারা বাড়ির সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে বেঁধে রাখে।

তিনি বলেন, "ডাকাতরা নগদ ৫৯ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার, একটি ক্যামেরা, তিনটি মোবাইল সেটসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়।"

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাকাতরা নুরুল আকুঞ্জির বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে।"

এ ঘটনায় নুরুল আকুঞ্জি বাদী হয়ে অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি ডাকাতি মামলা করেছেন। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৪ ঘ.