২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পাহাড় ধসে একজনের মৃত্যু

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের আলিয়া পাড়া এলাকায় পাহাড় ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। অপর এক শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 12:03 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

কক্সবাজার, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের আলিয়া পাড়া এলাকায় পাহাড় ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। অপর এক শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। মাটি বিক্রির জন্য পাহাড় কাটার সময় শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাজিপাড়ার আছদ আলীর ছেলে জহির উদ্দিন (৩০)। আহত অপর শ্রমিক চৌফলদণ্ডীর ঘোনার পাড়ার গুরা মিয়াকে (২৮) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঈদগাঁও পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হামিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলিয়া পাড়ার মৃত আবদুস শুক্কুরের ছেলে সিদ্দিক মিয়া, ওমর ওসমান ও কামাল উদ্দিন কিছুদিন পরপর বাড়ির পাশের পাহাড় কেটে মাটি বিক্রি করেন। শুক্রবার সকালে পাহাড়ের গায়ে ট্রাক লাগিয়ে শ্রমিকরা মাটি কাটার এক পর্যায়ে পাহাড়ের উপর থেকে মাটি ধসে দুই শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায় এবং একজন গুরুতর আহত হয়। পুলিশ কর্মকর্তা হামিদুল হক বলেন, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শ্রমিকের লাশ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।" পাহাড় কাটার অভিযোগে ওই তিন ভাইয়ের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫০ ঘ.