চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের মহেশখালীর একটি পাহাড় থেকে বৃহস্পতিবার ভোর রাতে র্যাব সদস্যরা তিনটি আগ্নেয়াস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করেছে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, একটি এলজি, দুটি এক নলা বন্দুক, ছয় রাউন্ড কার্তুজ ও চার রাউন্ড গুলি। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
র্যাব-৭ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে মহেশখালীর বারের ঘর পাড়ার কাছে বাইন্যা পাহাড়ে কিছু সন্ত্রাসী অবস্থান করছে- জানতে পেরে র্যাব অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল
bdnews24