ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার বিএসএমএমইউ হাসপাতাল পরিদর্শন করেন। সে সময় তিনি মত বিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের সঙ্গে।
এক তথ্য বিবরনীতে বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এ বিশ্ববিদ্যালয়ে দরিদ্র রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য একটি তহবিল গঠন করা হয়েছিল। পরবর্তীতে তহবিলের টাকা এ কাজে ব্যবহৃত হয়নি। কিছু অর্থের অপব্যবহারও করা হয়েছে। এ তহবিলে এখন প্রায় সাত কোটি টাকা জমা আছে জানতে পেরে মন্ত্রী দরিদ্রদের চিকিৎসায় তা ব্যবহারের জন্য কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে বলেছেন।
তিনি হাসপাতালের বহির্বিভাগের স
bdnews24