২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন কোনো ট্র্যানজিট চুক্তি হবে না : পররাষ্ট্র সচিব

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জীর আসন্ন ঢাকা সফরকালে সেদেশের সঙ্গে কোনো ট্র্যানজিট চুক্তি করবে না বাংলাদেশ । পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার দপ্তরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন। প্রণব মুখার্জী আগামী ৯ ফেব্র"য়ারি ১১ ঘন্টার সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 12:27 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জীর আসন্ন ঢাকা সফরকালে সেদেশের সঙ্গে কোনো ট্র্যানজিট চুক্তি করবে না বাংলাদেশ । (আরো তথ্যসহ) পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার দপ্তরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন। প্রণব মুখার্জী আগামী ৯ ফেব্র"য়ারি ১১ ঘন্টার সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন। ট্র্যানজিট ও টিফা চুক্তি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কয়েকদিন ধরে কিছুটা উত্তপ্ত। পররাষ্ট্র সচিব বলেন, 'প্রণব মুখার্জীর এই সফরের সময় ট্র্যানজিট চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছিনা। এটি মূলতঃ একটি শুভেচ্ছা সফর।" তিনি আরও বলেন, " ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময় ঢাকা ও নয়া দিল্লির মধ্যে দুটি বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তি হওয়ার কথা রয়েছে। এর মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সংরক্ষণ বিষয়ে একটি নতুন চুক্তি হবে যা দুদেশকে পরস্পরের কাছে সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের (এমএফএন) মর্যাদা দেবে।" কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের ২৪টি দেশের সঙ্গে বাংলাদেশের এমএফএন মর্যাদা চুক্তি রয়েছে। এছাড়া ২৮ বছরের পুরনো একটি চুক্তির নবায়ন হবে যা ১৯৮০ সালে জেনারেল জিয়াউর রহমানের শাসনামলে স্বাক্ষরিত হয়। তখন থেকেই তিন বছর পর পর এ চুক্তিটি নবায়ন করছে দুদেশ। পররাষ্ট্র সচিব জানান, ১৯৮০ সালে দুদেশের মধ্যে স্বাক্ষরিত পণ্য পরিবহনের সুবিধা সম্বলিত এই বাণিজ্য চুক্তিটি আরও তিন বছরের জন্য নবায়ন করা হবে। এই চুক্তির ফলে বাণিজ্যের স্বার্থে বাংলাদেশ ও ভারত পরস্পরের সড়কপথ, নদীপথ ও রেলপথ ব্যবহার করতে পারে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি আগামী তিন বছরের জন্য আরেক দফা নবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত অনেক দিন ধরেই পণ্য পরিবহনে বাংলাদেশের জলপথ ব্যবহার করে এলেও সড়ক ও রেলপথের ক্ষেত্রে এ ট্র্যানজিট কার্যকর হয়নি। তৌহিদ হোসেন জানান, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময় নিরাপত্তা বিষয়েও আলোচনা হবে। কারণ, নিরাপত্তা ইস্যুটি উভয় দেশের জন্যই এক উদ্বেগের বিষয়। তিনি বলেন, এছাড়া ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে। বাংলাদেশী ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতার সমস্যাও আলোচনায় স্থান পাবে। পররাষ্ট্র সচিব আরও বলেন, "আমি আশা করি মানবিক বিবেচনায় দহগ্রাম-আঙ্গরপোতার বাসিন্দাদের সমস্যার দ্রুত সমাধান হবে। কারণ, এই সমস্যা সমাধানে উভয় দেশের মধ্যেই ইতিবাচক দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএইচ/এইচএ/এসকে/২৩০৯ঘ.