২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনা বোমা: বিস্ফোরক মামলার অভিযোগ নিয়ে পলাতকদের গ্রেপ্তারের নির্দেশ

রমনার বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2009, 07:53 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমনার বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ এ আদেশ দেন। একইসঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তার করা গেল কিনা আগামী ১৮ ফেব্র"য়ারি সে সম্পর্কে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। অন্যদিকে একই ঘটনায় হত্যা মামলায় একই আসামিদের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৮ ফেব্র"য়ারি নতুন দিন ধার্য করা হয়েছে। বুধবার এ মামলায় পলাতক আসামিসহ মুফতি আব্দুল হান্নান ও মাওলানা আব্দুর রউফের পক্ষে আইন অনুযায়ী ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের আদেশ দিয়েছে আদালত। এ সময় নিষিদ্ধ ঘোষিত হরতাকুল জিহাদ প্রধান মুফতি আব্দুল হান্নান, হরকাতুল জিহাদের অপর নেতাকর্মী আরিফ হাসান সুমন ওরফে আব্দুর রাজ্জাক, শাহাদত উল্লাহ জুয়েল, হাফেজ মাওলানা আবু তাহের এবং মাওলানা আব্দুর রউফকে কারাগার থেকে আদালতে হাজির করার হয়। হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত মাওলানা আকবর হোসেন ওরফে হেলালউদ্দিনও আদালতে উপস্থিত ছিলেন। এ মামলার বাকি আট আসামি পলাতক রয়েছে। আদালতে শুনানিকালে বিচারকের বক্তব্য না শুনতে পেয়ে কাঠগড়ায় দাঁড়ানো মুফতি হান্নান সাংবাদিক ও আইনজীবিদের সামনে বলতে থাকেন, "ইংরেজীতে কথা বলছেন কেন? কিছুই তো বুঝতে পারছিনা। জোরে বলুন। আপনার চেয়েও আরো বড় বড় বিচারকের সম্মুখীন আমাকে হতে হয়েছে।" বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কারাগারে থাকা কয়েকজন আসামির আইনজীবী আদালতে শুনানি করতে গেলে রাষ্ট্রপক্ষের সাবেক মহানগর পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজী আদালতকে লক্ষ্য করে বলেন, "অভিযোগপত্র গ্রহণের আগে অভিযুক্তদের পক্ষে কোন বক্তব্য আদালত গ্রহণ করতে পারেনা।" এরপর বিচারক অভিযুক্তদের আইনজীবীদের কোন প্রকার বক্তব্য রাখতে নিষেধ করেন। ২০০১ সালের ১৪ এপ্রিল (১ বৈশাখ) রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় হামলাকারী সুজনসহ ১০ জন নিহত হয়। ওই ঘটনার সাত বছর পর গত ৩০ নভেম্বর ১৪ জনকে আসামি করে এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়। আসামিরা হলেন- হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, জাহাঙ্গীর বদর (দোহার), মাওলানা তাজউদ্দিন (ঢাকা), শেখ ফরিদ ওরফে রহমতউল্লাহ ওরফে শওকত ওসমান (খুলনা), মুফতি আবদুর রউফ, মুফতি শফিকুর রহমান (কিশোরগঞ্জ), হাফেজ মাওলানা আবু তাহের, আরিফ হাসান সুমন, ঢাকার মাদানী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আকবর হোসেন ওরফে হেলাল উদ্দিন, শাহাবত উল্লাহ ওরফে জুয়েল (নারায়ণগঞ্জ), আব্দুল হান্নান ওরফে মাওলানা সাব্বির, হাফেজ আবু বকর, হাফেজ মাওলানা ইয়াহিয়া (সিলেট) ও মুফতি আব্দুল হাই ওরফে আবু নাঈম (কুমিল্লা)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/জিএনএ/১৩৫৩ ঘ.