২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সদর উপজেলার জাজিরা গ্রামে বুধবার সকাল ছয়টায় সহিংসতায় দুই ব্যক্তি নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন শাহজাহান খাঁ (৪০) ও তার শ্বশুর আলমাস ব্যাপারী (৬০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2009, 05:16 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

মুন্সীগঞ্জ, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সদর উপজেলার জাজিরা গ্রামে বুধবার সকাল ছয়টায় সহিংসতায় দুই ব্যক্তি নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন শাহজাহান খাঁ (৪০) ও তার শ্বশুর আলমাস ব্যাপারী (৬০)। পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের আমির হোসেন গাজী ও বিএনপির শাহজাহান খাঁ গ্র"পের মধ্যে এ সহিংসতার ঘটনা ঘটে।" আহতদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১১১২ ঘ.