২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম উদ্বোধন

সাভারের কলমা উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা। ভূমি রেকর্ড ও জরিপ কার্যক্রমকে আধুনিকায়ন ও নির্ভুল করাসহ স্বল্পতম সময়ে জরিপ শেষে ভূমি মালিকদের হাতে পর্চা ও খতিয়ান তুলে দেওয়ার লক্ষ্যে এ কাজে প্রথমবারের মতো ইলেকট্রনিক টোটাল স্টেশন (ইটিএস) ব্যবহার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 07:29 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

সাভার, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের কলমা উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা। ভূমি রেকর্ড ও জরিপ কার্যক্রমকে আধুনিকায়ন ও নির্ভুল করাসহ স্বল্পতম সময়ে জরিপ শেষে ভূমি মালিকদের হাতে পর্চা ও খতিয়ান তুলে দেওয়ার লক্ষ্যে এ কাজে প্রথমবারের মতো ইলেকট্রনিক টোটাল স্টেশন (ইটিএস) ব্যবহার করা হয়। সাভার উপজেলার কলমা, আউকপাড়া, জিঞ্জিরা, আকরান ও খাগান এ পাঁচটি মৌজায় ডিজিটাল জরিপ কার্যক্রম শুরু হয়। ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা ইটিএস মেশিনের সুইচ চেপে জরিপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে এ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমকে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রথম অধ্যায় বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, "প্রচলিত ব্যবস্থায় ভূমি নিয়ে মানসিক নির্যাতন ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে জনগণকে। "জনগণের দুঃখ-দুর্দশা দূর করাই হবে মন্ত্রণালয়ের অন্যতম কাজ। সে কাজকে জবাবদিহিতার মধ্যে আনতে শুরু হয়েছে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম, যা আমাদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রথম অধ্যায়।" হিরা বলেন, "মালিকানা স্বত্বের জটিলতার কারণে সমাজে বিবাদ-কহল বাড়ছে, জনগণের সম্পত্তি যেমন অন্যের নামে রেকর্ড হচ্ছে তেমনি বহু সরকারি জমিও বেহাত হয়ে যাচ্ছে।" একটি সুবিধাভোগী চক্রের হাতে দীর্ঘদিন ধরে জনগণ জিম্মি রয়েছে বলে মন্তব্য করেন তিনি। "ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রম শুরু হওয়ায় এ ক্ষেত্রে বৈপ্ল