চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে শহরের আসার পথে ক্যাম্পাস স্টেশনের রাস্তায় মাসুম নামের এক ছাত্র হিউম্যান হলার চাপায় গুরুতর আহত হয়েছে।
রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। মাসুম দর্শন প্রথমবর্ষের ছাত্র।
এর প্রতিবাদে ছাত্ররা সোয়া ১১টা থেকে ১২টা পর্যন্ত চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক অবরোধ করে।
চবি প্রক্টর আনোয়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাসুমের অবস্থায় খুবই গুরুতর। তার মাথা, বুক ও পায়ে আঘাত লেগেছে। চট্টগ্রাম মেিেডকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে।"
বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট থেকে সাংবাদিকতা বিভাগের ছাত্র আরাফাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১২টার দিকে পুলিশ ও ছাত্রলীগ নেতাদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় ছাত্ররা।
আরাফাত হোসেন আরও জানান, পুলিশ বিষয়টির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বস দিয়েছে। এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিলে আগামীকাল (বুধবার) ছাত্ররা কর্মসূচি দেবে বলে জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/০০৩২ ঘ.
bdnews24