২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্যুয়েটার কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

মজুরি নিয়ে অসন্তোষের জের ধরে চট্টগ্রামে একটি স্যুয়েটার কারখানার শ্রমিকরা মঙ্গলবার বিকেলে প্রায় দুই ঘণ্টা নগরীর দেওয়ান হাট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 01:44 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি নিয়ে অসন্তোষের জের ধরে চট্টগ্রামে একটি স্যুয়েটার কারখানার শ্রমিকরা মঙ্গলবার বিকেলে প্রায় দুই ঘণ্টা নগরীর দেওয়ান হাট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। আজিম গ্র"পের মালিকানাধীন 'গ্লোবাল নিটওয়্যার' নামের ওই কারখানার শ্রমিকদের অবরোধে বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগ্রাবাদ থেকে মুরাদপুর পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ডবলমুরিং জোনের সহকারী কমিশনার ইলটুৎ মিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকদের 'পিছ রেট' মজুরি নিয়ে অসন্তোষের জের ধরে শ্রমিকরা দুপরের পর বিক্ষোভে নামে। মালিকপক্ষের কাউকে না পেয়ে বিকেল চারটার দিকে তারা সড়ক অবরোধ করে। সোয়া ছয়টার দিকে পুলিশের হস্তক্ষেপে উভয়পক্ষকে আলোচনার টেবিলে বসানো হলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। এদিকে, নিটিং অপারেটর কামরুল ইসলাম অভিযোগ করেন, পিছ রেট অর্ধেক কমিয়ে দেওয়ার প্রতিবাদে গত মাস থেকেই তারা আন্দোলন করছে। সে সময় মালিকপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় তারা আন্দোলন স্থগিত করে। কারাখানার শ্রমিক মো. নাসিম, রুবেল খানসহ আরো অনেকেই অভিযোগ করেন, কর্তৃপক্ষের এ ধরনের পদক্ষেপে তারা আর্থিকভাবে চরম ক্ষতির শিকার। তারা আগে যে কাজ করে ছয় হাজার টাকা পেতেন এখন পিছ রেট অন্যায়ভাবে অর্ধেকে নামিয়ে আনায় মোট বেতনও অর্ধেকে নেমে এসেছে। যা দিয়ে তাদের জীবন যাপন প্রায় অসম্ভব। বিজিএমইএ এর সেক্রেটারি মাইনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/জিএনএ/১৯৪৫ ঘ.