২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় চার শ' বস্তা ভেজাল সারসহ আটক তিন

সাতক্ষীরায় ট্রাকভর্তি ভেজাল সারসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর সদস্যরা । আটক সারের মধ্যে রয়েছে পটাশ, ফসফেট, সালফার ও মিশ্র সার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 05:57 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

সাতক্ষীরা, ফেব্রুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় ট্রাকভর্তি ভেজাল সারসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর সদস্যরা । আটক সারের মধ্যে রয়েছে পটাশ, ফসফেট, সালফার ও মিশ্র সার। আটকরা হল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের মোস্তফা কামাল (সারের মালিক), ট্রাক চালক কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামের মহসিন আলী এবং ভাড়াশিমলা গ্রামের মুকুল গাজী। বিডিআর ৪১ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর শামিম রেজা জানান, যশোরের নোয়াপাড়া এলাকা থেকে একটি ট্রাকে করে চার শ' বস্তা ভেজাল সার শ্যামনগর নিয়ে যাচ্ছিল সার মালিক মোস্তফা কামাল। সোমবার ভোরে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকা থেকে সারসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/১১৫৫ ঘ.