২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস উল্টে নিহত ৩, আহত ২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিন বাসযাত্রী মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। নিহতরা হলেন- নাটোরের সিংগড়া উপজেলার আ. কুদ্দুস (৫০), শফিকুল (৫৫) ও দীলিপ (৩৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 05:48 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

সিরাজগঞ্জ, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিন বাসযাত্রী মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। নিহতরা হলেন- নাটোরের সিংগড়া উপজেলার আ. কুদ্দুস (৫০), শফিকুল (৫৫) ও দীলিপ (৩৫)। আহতদের মধ্যে ১১ জনকে বগুড়া মোহাম্মদ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের নাম জানা যায়নি। সিরাজগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মেহেদী জানান, সকালে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের দাওপুর এলাকায় বগুড়া থেকে নাটোরগামী যাত্রী বোঝাই একটি বাস বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষে রাস্তার পাশে পড়ে যায়। এতে অন্তত ২৮ জাত্রী আহত হয়। হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.