২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের 'নেগেটিভ লিস্টের' পণ্য কমানোর উদ্যোগ নেবে সরকার : অর্থমন্ত্রী

ভারতের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে 'নেগেটিভ লিস্ট' থেকে পণ্যের সংখ্যা কমানোর প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভারতের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে 'নেগেটিভ লিস্ট' থেকে পণ্যের সংখ্যা কমানোর প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার । সোমবার সচিবালয়ে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (আইবিসিসিআই) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত । তিনি বলেন, "আইবিসিসিআই প্রতিনিধিদল ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়াতে কন্টেইনার টর্মিনাল, রেলওয়ে ট্রান্সশিপমেন্ট, ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশী পণ্যের মেলা আয়োজন, 'নেগেটিভ লিস্ট' থেকে পণ্য কমানোসহ বেশ কিছু সুপারিশ করেছেন। আমি তাদের এ সব সুপারিশের ব্যাপারে কোনো প্রতিশ্র"তি দিইনি। তবে নেগেটিভ লিস্টের পণ্যসংখ্যা কমানোর লক্ষ্যে সরকার ভারতের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে তাদের জানিয়েছি।" প্রতিনিধিদলের প্রধান আইবিসিসিআই-এর সভাপতি নিটল গ্র"পের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ বলেন, "আমরা অর্থমন্ত্রীর কাছে যে সব সুপারিশ পেশ করেছি সেগুলো বাস্তবায়িত হলে আগামী দুই বছরের মধ্যে ভারতে বাংলাদেশী পণ্যের রপ্তানি বছরে এক বিলিয়ন ডলার (১০০ কোটি ডলার) ছাড়িয়ে যাবে। এর ফলে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি বেশ খানিকটা কমে আসবে।" বর্তমানে ভারতে মাত্র ২৫০ মিলিয়ন ডলারের (২৫ কোটি ডলার) পণ্য রপ্তানি হয়ে থাকে বলে তিনি জানান। মাতলুব আহমদ জানান, ভারত প্রাথমিক পর্যায়ে সেদেশে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের ৭০০টি পণ্যকে চিহ্নিত করে একটি তালিকা (নেগেটিভ লিস্ট) দিয়েছিল। দু দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনার পর ভারত ওই তালিকা থেকে পণ্যের সংখ্যা কমিয়ে ২০০ করেছে। কিন্তু এরপরও বাংলাদেশ তার উৎপাদিত পণ্য ভারতে রপ্তানি করতে পারছে না। তিনি বলেন, "ভারত সরকার 'নেগেটিভ লিস্ট' থেকে আরো পণ্য বাদ না দিলে সেদেশের বাজারে বাংলাদেশী পণ্যের রপ্তানি বাড়বেনা।" ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির আসন্ন বাংলাদেশ সফরকালে এ বিষয়টি জোরালোভাবে উত্থাপনের জন্য মাতলুব আহমদ সরকারের প্রতি অনুরোধ জানান। দু-দেশের আমদানি-রপ্তানি পর্যালোচনায় দেখা যায়, গত ২০০৭-০৮ অর্থ বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘটাতি ছিল ৩০৩ কোটি ৪৯ লাখ ২০ হাজার ডলার। ওই সময়ে বাংলাদেশ ভারতে মাত্র ৩৫ কোটি ৮১ লাখ ডলারের পণ্য রপ্তানি করে। এর বিপরীতে বাংলাদেশ ভারত থেকে ৩৩৯ কোটি ৩০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। ২০০৬-০৭ অর্থ বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ১৯৭ কোটি ৯৬ লাখ ডলার। ওই অর্থ বছরে বাংলাদেশ ২৮ কোটি ৯৪ লাখ ডলারের পণ্য রপ্তানি করে ভারতে। আর ভারত থেকে আমদানি করে ২২৬ কোটি ৯০ লাখ ডলারের পণ্য। ২০০৫-০৬ অর্থ বছরে দু'দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ১৬২ কোটি ৬০ লাখ ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ /এইচএ/২১৩৩ঘ.