ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে ভূমির প্রকৃত মালিকানা নির্ধারণ, নিখুঁত জরিপ ও স্বত্ত্বলিপি প্রস্তুত করা ও ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে মঙ্গলবার থেকে সাভারে পাইলট প্রকল্প আকারে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম শুরু হচ্ছে।
ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা সকালে সাভারের একটি স্কুলে এ প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করবেন। প্রকল্পের মাধ্যমে সাভার উপজেলার পাঁচটি মৌজার ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নের কার্যক্রম শুরু হবে।
পরে পর্যায়ক্রমে তা দেশব্যাপী স
bdnews24