২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলোর সাংবাদিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুলজারি

দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 12:43 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তি দেওয়া হবে না আগামী দুই সপ্তাহের মধ্যে তাকে তার কারণ দর্শাতে বলা হয়েছে। সোমবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ আদালত অবমাননার আবেদনটির ওপর শুনানি গ্রহণ করে এই আদেশ দেন। এছাড়া আগামী ১৮ ফেব্র"য়ারি মিজানুর রহমান খানকে সশরীরে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। ওইদিন এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। গত ২৯ জানুয়ারি দৈনিক প্রথম আলো পত্রিকায় "বাবরের জামিন নিয়ে নানা কাণ্ড" শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জের ধরে এ রুল জারি করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, "জামিন নিয়ে উচ্চ আদালতে এর আগে নানা কাণ্ড ঘটেছে। কিন্তু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎজ্জামান বাবরের জামিনের মেয়াদ বাড়ানো নিয়ে এবার যা ঘটেছে, তা এক অভিনব কেলেংকারি।" প্রতিবেদনে আরও বলা হয়, "বিশিষ্ট আইনজীবী রফিক-উল-হক ও তার সহকারী আইনজীবী এহছানুল হক এ মামলায় তথ্য গোপন করায় হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ আপিল বিভাগের নির্দেশনা থেকে বিচ্যুত হন।" শুনানিতে আবেদনকারী ব্যারিস্টার রফিক-উল-হকের পক্ষে অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, এই প্রতিবেদনের মাধ্যমে আদালত অবমাননা করা হয়েছে। হাইকোর্টের মর্যাদা ক্ষুণ