ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বরে সোমবার ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
নিহত স্কুল ছাত্রী সুমি আক্তার (৮) আশুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় সিলেটগামী একটি মালবাহী ট্রাক সুমিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।"
তিনি জানান, পুলিশ ট্রাকটি আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এজে/১৪০২ ঘ.
bdnews24