২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে প্রবেশে গাড়িতে স্টিকার বাধ্যতামূলক

সচিবালয়ে প্রবেশে সব গাড়িতে শুক্রবার (১ জানুয়ারি) থেকে স্টিকার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 04:19 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচিবালয়ে প্রবেশে সব গাড়িতে শুক্রবার (১ জানুয়ারি) থেকে স্টিকার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সচিবালয়ে প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা-২ থেকে স্টিকার সংগ্রহ করতে হবে। সরকারি পরিবহন পুল এবং মন্ত্রণালয়ের তালিকাভুক্ত গাড়িকে স্টিকার দেওয়া হবে। সরকারি দপ্তর/অধিদপ্তর/পরিদপ্তর বা কার্যালয়ের যেসব গাড়ি সচিবালয়ের কর্মকর্তারা ব্যবহার করেন সেসব গাড়ির ক্ষেত্রে স্টিকার পেতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে/বিভাগের সচিবের সুপারিশ লাগবে। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুপারিশে সচিবালয়ের বাইরে কর্মরত কর্মকর্তা যারা বিভাগীয় প্রধান বা সার্বক্ষণিক সরকারি গাড়ি প্রাপ্য তারা এবং ঢাকাস্থ কূটনৈতিক মিশনসমূহ, জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা/ উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের গাড়িসমূহ স্টিকার পাবে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিজস্ব গাড়ির ক্ষেত্রে কর্মকর্তার ড্রাইভিং লাইসেন্স এবং নিজের অথবা পরিবারের গাড়ি হলে তিনিও স্টিকার পাবেন। সচিবালয়ে প্রবেশ করতে বিশিষ্ট ব্যক্তির ক্ষেত্রে ১ দিনের জন্য সাদা রংঙের স্টিকার সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী তাৎক্ষণিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা-২ থেকে দেওয়া হবে। এছাড়া অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব ও তার উর্ধ্বে পদমর্যাদার কর্মকর্তাদেরও স্টিকার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এইচএ/২২১৫ ঘ.