ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে এক ব্যক্তিকে আদালতে হাজির না করার জন্য আদালতের কাছে ক্ষমা চেয়ে রেহাই পেয়েছেন র্যাব-৪ এর কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম।
পরবর্তী সময়ে যেন এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য আদালত বৃহস্পতিবার সতর্ক করে দেয় তাকে।
রাজধানীর পল্লবী থেকে গ্রেপ্তার রবিউল ইসলাম নামে এক ব্যক্তিতে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির না করায় শহিদুলকে তলব করে আদালত।
সে অনুযায়ী বৃহস্পতিবার তিনি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে হাকিম আবু জাফর মো. কামরুজ্জামানের কাছে লিখিতভাবে ক্ষমা চান।
২৪ বোতল ফেনসিডিল রাখার অভিযোগে রবিউলকে গত ২৫ নভেম্বর পল
bdnews24