২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপীবাগে ট্রেনে কাটা পড়ে শিক্ষকের মৃত্যু

রাজধানীর গোপীবাগ রেল ক্রসিংয়ের কাছে ট্রেনে কাটা পড়ে মঙ্গলবার রাতে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 07:49 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর গোপীবাগ রেল ক্রসিংয়ের কাছে ট্রেনে কাটা পড়ে মঙ্গলবার রাতে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। কাজী মোয়জ্জেম হোসেন (৬০) উত্তর বাড্ডা ন্যাশনাল স্কুলের শিক্ষক ছিলেন। রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে রেল লাইনের পাশে মোয়াজ্জেম হোসেন প্রশ্রাব করছিলেন। এ সময় ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেন এলে তিনি তাড়াতাড়ি রাস্তা পার হতে গিয়ে ট্রেনের নিচে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তিনি সবুজবাগে থাকতেন বলে জানান রেল পুলিশের ওই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এলএইচ/ডিডি/০১২০ ঘ.