২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

চাঁদপুরে পরোয়ানাভুক্ত এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 05:19 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

চাঁদপুর, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে পরোয়ানাভুক্ত এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ফরিদগঞ্জ উপজেলার চরবড়ালি এলাকা থেকে মঙ্গলবার সকালে লিটন হাজারী নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় ছিনতাই, চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। ফরিদগঞ্জ থানার ওসি রনজিত কুমার পালিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লিটন পরোয়ানাভুক্ত আসামি এবং ফরিদগঞ্জ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০২ ঘ.