গাজীপুর, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে আগামী ২২ জানুয়ারি থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার প্রথম প্রস্তুতি সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা হয়।
এতে ইজতেমা মাঠে প্রবেশপথসহ আশপাশের রাস্তা মেরামত, পরিষ্কার পরিচ্ছন্নতা, পাঁচ হাজার অস্থায়ী টয়লেট স্থাপন, পানি সরবরাহের জন্য নলকূপ মেরামত ও আরো দুটি গভীর নলকূপ স্থা
bdnews24