চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভারত সীমান্তবর্তী একটি গ্রাম থেকে সোমবার একটি আর্জেস গ্রেনেড উদ্ধার করেছে বিডিআর।
উদ্ধারকৃত গ্রেনেডটি তাজা বলে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ৩টার দিকে চকপাড়া বিওপি বিডিআরের টহল দল বাংলাদেশ সীমান্তের এক কিলোমিটার ভেতরের উত্তর চকপাড়া গ্রামের একটি হলুদ ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আর্জেস-৩৬ গ্রেনেড উদ্ধার করে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৭৩৫ ঘ.
bdnews24