২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ

ইংরেজি নববর্ষ উপলক্ষে আগামী ৩০-৩১ ডিসেম্বর ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 09:39 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংরেজি নববর্ষ উপলক্ষে আগামী ৩০-৩১ ডিসেম্বর ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে। মঙ্গলবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, নববর্ষ যুক্তরাষ্ট্রের একটি জাতীয় ছুটির দিন। তাই ৩০ ডিসেম্বর দুপুর ১টা থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত দুদিন যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। তবে ছুটির সময় জরুরি কোনো সেবার জন্য মার্কিন নাগরিকদের ৮৮৫-৫৫০০ নম্বরে ফোন করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এইচএ/১৫২৭ ঘ.