সাতক্ষীরা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় সোমবার পাঁচ নারী ও শিশুকে উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।
এরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার বাঁকা গ্রামের আন্না খাতুন (২০), তার খালা মনোয়ারা বেগম (৩২), কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমোদি গ্রামের সন্ধ্যা রানী (৩০), তার দুই মেয়ে প্রিয়াংকা (৫) ও স্বপ্না (২)।
এর মধ্যে এক নারী পাচারকারীর হাতে পাশবিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
পাচার ও ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন (২৪) নামের এক পাচারকারীকে আটক করেছে বিডিআর। শাহাদাত সদর উপজেলার ভাড়
bdnews24