২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

নাটোরের সিংড়ায় সোমবার ছিনতাই করা ট্রাকসহ দু'জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2009, 03:41 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

নাটোর, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের সিংড়ায় সোমবার ছিনতাই করা ট্রাকসহ দু'জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরা হলেন- ফরিদ (২৬) ও মনির (২৫)। এ ঘটনায় সিংড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ ও গ্রেপ্তার দু'জনসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারের সুবিধার জন্য অপর আসামিদের নাম পুলিশ জানায়নি। ট্রাক চালক মোংলার বরাত দিয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হক বলেন, ঢাকার সিটি মিল থেকে সাড়ে তিন শ' বস্তা গো-খাদ্য নিয়ে ট্রাকটি রোববার রাতে রাজশাহীর উদ্দেশে রওনা হয়। পথে গাজীপুরের চন্দ্রার মোড় থেকে ছয়জন যাত্রী ওঠায় চালক। ওই যাত্রীরা পথে চালক ও সহকারীকে বেঁধে ট্রাকের নিয়ন্ত্রণ নেয়। ভোরে ট্রাকটি নাটোরে সিংড়া ফিলিং স্টেশনের কাছে একটি গুদামে গো-খাদ্যগুলি নামায়। এ সময় ট্রাকের চালক ও সহকারীর চিৎকারে লোকজন ও পুলিশ এসে দু'জনকে ধরে ফেলে। অন্য ছিনতাইকারীরা পালিয়ে যায়। মামলার অন্যতম আসামি দাউদার মাহমুদ ওই ফিলিং স্টেশনের মালিক। মামলায় তার বিরুদ্ধে ছিনতাই করানোর অভিযোগ আনা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩২ ঘ.